Tanushree Dutta: তাঁর সঙ্গে কিছু ঘটে গেলে, দায়ি থাকবেন নানা..., বিস্ফোরক তনুশ্রী

Tanushree Dutta (Photo Credit: Instagram)

নানা পাটেকর-সহ বলিউডের একাংশের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। বলিউড অভিনেত্রী বলেন, তাঁর সঙ্গে যদি কোনও কিছু ঘটে যায়, তাহলে দায়ি থাকবেন নানা পাটেকর (Nana Patekar) এবং তাঁর আইনজীবী, সঙ্গীরা।  সেই সঙ্গে বলিউড 'মাফিয়াদের' বিরুদ্ধে সরব হন।  বলিউড 'মাফিয়াদের' ছবি দেখবেন না, তাঁদের পুরোপুরি বয়কট করুন বলেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ খুলতে দেখা যায় এই অভিনেত্রীকে। প্রসঙ্গত 'মি টু'-র অভিযোগে যখন সরব হন তনুশ্রী দত্ত, সেই সময়ই তিনি নানা পাটেকরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন। যা নিয়ে বলিউড জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement