Singham Again: 'সিংঘম আগেইন'-এর পোস্টারেই দীপিকাকে আদর রণবীরের, ছোট্ট মেয়েকে নিয়ে কী বললেন রণবীর দেখুন

Ranveer Singh (Photo Credit: Instagram)

সিংঘম আগেইন-এর (Singham Again) ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হলেন রণবীর সিং (Ranveer Singh)। করিনা কাপুর খান, রোহিত শেট্টি, অজয় দেবগণদের সঙ্গে সিংঘম আগেইন-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রণবীর হাজির হন। যেখানে সিংঘম আগেইন-এর পোস্টার দেখে, দীপিকার (Deepika Padukone) ছবিতেই ভালবাসা প্রকাশ করেন রণবীর। সবে সবে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। খুদেকে রেখে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নায়িকা হাজির হতে পারেননি। তাই সেখানে হাজির হন রোহিত শেট্টির সিম্বা।

দেখুন রণবীরের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সিংঘম আগেইন-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে রণবীর বলেন, দীপিকা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সিনেমার শ্যুট করেন। ফলে তাঁর ছোট্ট 'বেবি' মায়ের শরীরে থাকা অবস্থাতেই সিনেমার শ্যুট করেন। ফলে সিংঘম আগেইন তাঁর সন্তানের ডেবিউ বলেও মন্তব্য করেন রণবীর সিং।

দেখুন কী বললেন রণবীর সিং...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement