Shibani Dandekar: ফারহানের সঙ্গে গাঁটছড়া বেঁধেই অন্তঃসত্ত্বা শিবানী? মুখ খুললেন অভিনেত্রী

Farhan Akhtar-Shibani Dandekar (Photo Credit: Instagram)

সবে সবে ফারহান আখতারের (Farhan Akhtar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শিবানী দান্ডেকর (Shibani Dandekar )।  ফারহানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরপরই শিবানী সুখবর দিতে চলেছেন বলে গুঞ্জন ছড়ায় বলিউড জুড়ে। বিয়ের দিন থেকে শুরু করে রিসেপশন পার্টি, শিবানীর একের পর এক ছবি যথন প্রকাশ্যে আসতে শুরু করে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।  এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।  ফারহান-পত্নী নিজের 'টোনড বডির' ছবি শেয়ার করেন।  শিবানী বলেন, তিনি একজন মহিলা তবে অন্তঃসত্ত্বা নন।  অর্থাৎ অন্তঃসত্ত্বা বলেই শিবানী তড়িঘড়ি ফারহানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলে যে গুঞ্জন ছড়ায়, তাতে কার্যত ইতি টানেন অভিনেত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement