Shehzada Trailer: অ্যাকশন-কমেডিতে ভরপুর ‘শেহজাদা’, ট্রেলার দেখে কী প্রতিক্রিয়া দর্শকদের

৩ মিনিটের ট্রেলার দেখেই উচ্ছ্বসিত দর্শকমহল। অপেক্ষায় কেবল ছবি মুক্তির। আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শেহজাদা’।

মুম্বই, ১২ ডিসেম্বরঃ ফুল-অ্যাকশন সেই সঙ্গে কমেডির দমদার মিশ্রণ, বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘শেহজাদা’র ট্রেলার (Shehzada Trailer)। কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং কৃতি শ্যাননের (Kriti Sanon) জুটি আবারও জয় করেছে দর্শকদের মন। ‘লুকা ছুপি’র (Luka Chuppi) পর আরও একবার কার্তিক-কৃতি একসঙ্গে। ৩ মিনিটের ট্রেলার দেখেই উচ্ছ্বসিত দর্শকমহল। অপেক্ষায় কেবল ছবি মুক্তির। আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শেহজাদা’ (Shehzada)। ছবির ট্রেলারেই দর্শকদের মধ্যে এতো উন্মাদনা ছড়িয়েছে,  ছবি মুক্তির পর কী হতে চলেছে তা এখনই অনুমান করা যাচ্ছে। ‘শেহজাদা’র ট্রেলার দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

দেখুন…

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement