Deva Teaser Out: দমদার অ্যাকশন আর ক্রোধে ভরা নাচ, 'দেবা'র টিজারে অনবদ্য শাহিদ

ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। অভিনেতার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে।

Deva Teaser Out (Photo Credits: Youtube)

আবারও অ্যাকশন ড্রামায় শাহিদ কাপুর (Shahid Kapoor)। রবিবার প্রকাশ পেয়েছে 'দেবা'র (Deva) দমদার টিজার। টিজার মুক্তির আগেই ছবিতে বলিউড অভিনেতার লুক ভক্তমহলে সারা ফেলে দিয়েছিল। দেবার ৫২ সেকেন্ডের টিজার জুড়ে রয়েছে ধুন্ধুমার অ্যাকশন আর সেই সঙ্গে শাহিদের ক্রোধে ভরা নাচ। জানা জাচ্ছ, ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। অভিনেতার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে (Pooja Hegde)। দেবার পরিচালনা করেছেন মালয়ালি পরিচালক রোশান অ্যান্ড্রুস। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিও এবং রায় কাপুর ফিল্মস। শিগগিরিই মুক্তি পাবে ছবির ট্রেলার।

শাহিদ অভিনীত 'দেবা'র ধুন্ধুমার টিজার...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement