Shah Rukh Khan: খান পরিবারে নতুন সদস্য, পোষ্যকে কোলে নিয়ে আলিবাগের ফার্ম হাউসে ছুটি কাটিয়ে ফিরলেন শাহরুখ, দেখুন
স্ত্রী গৌরী খান এবং কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে ক্যামেরাবন্দি হন কিং খান। অভিনেতা পরনে কালো ওভার কোর্ট চাপিয়ে রেখেছিলেন। আর তাঁর কোলে ছিল পরিবারের নতুন সদস্য, পোষ্য কুকুর।
বিদায় বেলায় দাঁড়িয়ে ২০২৪ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। এদিকে বছরের একেবারে শেষলগ্নে একে একে বলিউড তারকারা শহর ছাড়ছেন। ভিকি কৌশল - ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর - আলিয়া ভাট, স্ত্রী নাতাসার সঙ্গে বরুণ ধওয়ান, দুই ছেলে মেয়েকে নিয়ে করণ জোহার উড়ে গিয়েছেন ভ্রমণে। প্রিয়জনের সঙ্গে বিদেশের কোন প্রান্তে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাবেন তাঁরা। এদিকে বলিউড বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan) রবিবার, ২৯ ডিসেম্বর দেখা গেল আলিবাগে তাঁর ফার্ম হাউস থেকে ফিরতে। সপরিবারে ফার্ম হাউসে ছুটি কাটিয়ে ফিরল খান পরিবার। স্ত্রী গৌরী খান (Gauri Khan) এবং কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে ক্যামেরাবন্দি হন কিং খান। অভিনেতা পরনে কালো ওভার কোর্ট চাপিয়ে রেখেছিলেন। আর তাঁর কোলে ছিল পরিবারের নতুন সদস্য, পোষ্য কুকুর।
আরও পড়ুনঃ জামনগরে সলমন খানের জন্মদিন উপলক্ষ্যে গ্র্যান্ড আয়োজন, যোগ দিলেন আম্বানিরাও
পরিবারের সঙ্গে আলিবাগের ফার্ম হাউসে ছুটি কাটিয়ে ফিরলেন শাহরুখ খান...