Shah Rukh Khan: প্রচণ্ড গরমে অসুস্থ শাহরুখ খান, ভর্তি হাসপাতালে

Shah Rukh Khan at Eden Gardens (Photo Credits: X)

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান (Shah Rukh Khan)। প্রচণ্ড গরমে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা। সঙ্গে সঙ্গে শাহরুখকে গুজরাটের আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমের জেরেই শাহরুখ হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন বলে জানা যায়। বুধবার আইপিএলের ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির হন শাহরুখ খান। কেকেআর আইপিএল জেতার পর শাহরুখ দলের সঙ্গে ছিলেন। প্রচণ্ড গরমে এরপর অসুস্থবোধ করায় আহমেদাবাদের কে ডি হাসপাতালে কিং খানকে ভর্তি করানো হয় বলে জানা যায়। বুধবার রাতে শাহরুখকে হাসপাতালে ভর্তি করানোর খবর প্রকাশ্যে আসতেই, তাঁর অসংখ্য অনুরাগীর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে।

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement