Shah Rukh Khan Hides Behind An Umbrella: মুখ দেখানো যাবে না, ক্যামেরার ফ্ল্যাশ এড়াতে ছাতার আড়ালে লুকালেন শাহরুখ, দেখুন ভিডিও

খুব কমই জনসম্মুখে ধরা দেন কিং খান। আর সেই কারণেই তাঁর বিরল উপস্থিতি ভক্তমহল কিংবা পাপারাৎজির মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়ায়। মঙ্গলবার ভোরবেলা ক্যামেরাবন্দি হন শাহরুখ।

Shah Rukh Khan Hides Behind An Umbrella (Photo Credits: Instagram)

মুখ দেখানো যাবে না। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছাতার আড়ালে মুখ ঢেকে বেরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। খুব কমই জনসম্মুখে ধরা দেন কিং খান। আর সেই কারণেই তাঁর বিরল উপস্থিতি ভক্তমহল কিংবা পাপারাৎজির মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়ায়। মঙ্গলবার ভোরবেলা ক্যামেরাবন্দি হন শাহরুখ। তবে তিনি ক্যামেরার ফ্ল্যাশ থেকে নিজেকে আড়াল করার জন্যে সমস্তরকম পরিকল্পনা নিয়ে তবেই বাইরে বেরলেন। ছাতার আড়ালে নিজেকে ঢেকে ক্যামেরার সামনে ধরা দিলেন 'জওয়ান' অভিনেতা। সোজা গিয়ে উঠে পড়লেন গাড়িতে। এর আগেও একাধিকভাবে এমনভাবেই ছাতার আড়ালে নিজেকে লুকিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ।

আরও পড়ুনঃ নিরাপত্তার ফাঁক গলে শাহরুখের খুব কাছে চলে এলেন এক ব্যক্তি, কী করলেন কিং খান? দেখুন

ছাতার আড়ালে লুকালেন শাহরুখ খানঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement