Salman Khan: গুলিবর্ষণের ঘটনার পর আরও কড়া সলমনের নিরাপত্তা, দুবাই থেকে মুম্বই ফিরলেন ভাইজান, হাত নাড়লেন অনুরাগীদের উদ্দেশ্যে
নিরাপত্তার মোড়কে সাল্লু ভাইকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। গাড়িতে উঠে চিত্রসাংবাদিকদের উদ্দেশ্যে হাতও নাড়েন তিনি।
মুম্বইয়ে সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের গুলি চালানোর ঘটনার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ১৯ এপ্রিল এক আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিতে অভিনেতা পাড়ি দিয়েছিলেন দুবাই। রবিবার মুম্বই ফিরলেন সলমন। নিরাপত্তার মোড়কে সাল্লু ভাইকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। গাড়িতে উঠে চিত্রসাংবাদিকদের উদ্দেশ্যে হাতও নাড়েন তিনি। উল্লেখ্য, গত রবিবার, ১৪ এপ্রিল সলমন খানের 'গ্যালাক্সি' অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুই ব্যক্তি। গ্রেফতার হয়েছে দুজনই। তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশি জেরায় অভিযুক্তরা শিকার করেছেন, কেবলমাত্র অভিনেতাকে ভয় দেখানোর জন্যে তাঁর বাড়ির বাইরে গুলিবর্ষণের পরিকল্পনা করেছিল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই।
দুবাই থেকে মুম্বই ফিরলেন সলমন...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement