Salman Khan House Video: সলমনের প্রাণনাশের চেষ্টা বিষ্ণোই গ্যাংয়ের, নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে অভিনেতার বাড়ি, ঘিরে ফেলা হল বুলেটপ্রুফ কাঁচে, দেখুন ভিডিয়ো
সলমন খানের (Salman Khan) ব্যালকনি এবং জানলায় বিশেষ বুলেট নিরোধক কাঁচ বসানো হচ্ছে। সোমবার সেই খবর আপনাদের দেয় লেটেস্টলি বাংলা ডট কম। এবার সেই ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে সলমন খানের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টপেন্টে বুলেট প্রুফ কাঁচ বসাতে দেখা যায় কর্মীদের। লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাংয়ের তরফে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানো হলে, এবার বলিউড অভিনেতার বাড়ি ঘিরে ফেলা হল কড়া নিরাপত্তার মোড়কে। যেখানে সলমন কানের অ্যাপারর্টমেন্টের ব্যালকনি এবং জানলা ঘিরে ফেলা হয় বুলেট প্রুফ কাঁচ দিয়ে। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি আরও কড়া হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট জুড়ে। কোনওভাবে সলমন খানের বাড়ি লক্ষ্য করে যাতে কোনও ধরনের হামলা না চালাতে পারে দুষ্কৃতীরা, সেই ব্যবস্থা করা হচ্ছে খান পরিবারের তরফে।
আরও পড়ুন: Salman Khan: বারবার হামলা, প্রাণনাশের চেষ্টা; সলমনের বাড়ি ঘিরে ফেলা হল, দেখুন ভিডিয়ো
দেখুন সলমন খানের বাড়ি ঘিরে ফেলা হচ্ছে বুলেট প্রুফ কাঁচে...
View this post on Instagram