Saif Ali Khan: চেনা ছন্দে নবাব, গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়ি ঢুকলেন সইফ, হাত নাড়লেন পাপারাৎজিকে
গাড়ি থেকে বের হয়ে নিজের চেনা ছন্দে ধরা দিলেন নবাব। হাত নাড়লেন পাপারাৎজিকে। অভিনেতার বাঁ হাতে রয়েছে ব্যান্ডেজ করা।
পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan)। মঙ্গলবার বাড়ি ফিরলেন অভিনেতা। পায়ে হেঁটে, মুখে হাসি নিয়ে 'সৎগুরু শরণ’ আবাসনে প্রবেশ করলেন সইফ। অভিনেতার পরনে ছিল সাদা শার্ট, নীল জিন্স, চোখে রোদ চশমা। এদিন সইফের বাড়ির বাইরে ব্যাপক মাত্রায় ভিড় জমিয়েছিলেন ভক্ত থেকে শুরু করে চিত্র সাংবাদিকেরা। অভিনেতার গাড়ি আবাসনে প্রবেশ করতেই মৌমাছির ঝাঁকের মত ছেঁকে ধরেন সকলে। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সহায়তার গাড়ি আবাসনের অন্দরে প্রবেশ করে। গাড়ি থেকে বের হয়ে নিজের চেনা ছন্দে ধরা দিলেন নবাব। হাত নাড়লেন পাপারাৎজিকে (Paparazzi)। অভিনেতার বাঁ হাতে রয়েছে ব্যান্ডেজ করা। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও অভিনেতাকে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হবে।
চেনা ছন্দে নবাবঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement