Saif Ali Khan Attack Case: ধৃত শরিফুল একা নন, সইফের উপর হামলায় আরও ষড়যন্ত্রকারীর যোগ

পুলিশ সূত্রে খবর, শরিফুলের পোশাকে যে রক্তের দাগ মেলে, তার নমুনার সঙ্গে সইফের রক্তের নুমনা মিলেছে। ফলে সইফ এবং শরিফুলের রক্তের নমুনা এবং পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Saif Ali Khan, Attacker (Photo Credit: Instagram/X)

সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার ঘটনায় এবার অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ করল মুম্বই পুলিশ (Mumbai Police)। সইফের রক্তের নমুনার পাশাপাশি তাঁর জামাকাপড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে হামলার সময় সইফ কী পোশাক পরেছিলেন, তা যেমন পুলিশ সংগ্রহ করা হয়েছে, তেমনি ধৃত শরিফুল ইসলাম শেহজাদের পোশাকের নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শরিফুলের পোশাকে যে রক্তের দাগ মেলে, তার নমুনার সঙ্গে সইফের রক্তের নুমনা মিলেছে। ফলে সইফ এবং শরিফুলের রক্তের নমুনা এবং পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরই মাঝে খবর, বলি অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ধৃত শরিফুল একা নয়, আরও কয়েকজন জড়িত থাকতে পারে। শরিফুলের সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে মুম্বই পুলিশ।

আরও ষড়যন্ত্রকারীর যোগ!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement