Dhurandhar: উরি পরিচালকের সঙ্গে এবার জুটিতে রণবীর সিং, আদিত্যর গ্যাংস্টার ড্রামা 'ধুরন্ধর'

ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, নিজের আসন্ন গ্যাংস্টার ড্রামার জন্যে রণবীরকেই চূড়ান্ত করেছেন আদিত্য। যদিও সেই বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Ranveer Singh, Aditya Dhar (Photo Credits: Instagram)

উরি পরিচালকের সঙ্গে এবার জুটিতে রণবীর সিং (Ranveer Singh)। সদ্যই অভিনেতার বাবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এরই মাঝে সামনে এল তাঁর আসন্ন ছবির খবর। পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) নির্দেশনায় প্রথমবার কাজ করতে চলেছেন বলিউডের হবু বাবা। ছবির নাম 'ধুরন্ধর' (Dhurandhar)। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, নিজের আসন্ন গ্যাংস্টার ড্রামার জন্যে রণবীরকেই চূড়ান্ত করেছেন আদিত্য। যদিও সেই বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে আদিত্যর প্রযোজনা সংস্থা বি৬২ স্টুডিয়োস এবং জিও স্টুডিয়োস। জুলাই থেকেই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা।

আরও পড়ুনঃ বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি, নতুন পরিচালকের সঙ্গে কাজ

দেখুন টুইট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement