Ranbir Kapoor: রণবীরের ইভেন্টে পাপারাৎজির মুখে অশ্লীল শব্দ, শুনে চোটে লাল 'অ্যানিম্যাল' অভিনেতা
ভিড়ের মাঝে অভিনেতাকে ঠিক মত ক্যামেরাবন্দি না করতে পারায় এক সাংবাদিক অশ্লীল শব্দে সামনের জনকে সরে যাওয়ার জন্যে গালিগালাচ করেন। সাংবাদিকের ভাষা রণবীরের কান এড়াল না।
সদ্য এক নামী স্বর্ণ সংস্থার শাখা উদ্বোধনের জন্যে সরাট (Surat) পাড়ি দিয়েছেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। শনিবার এলপি সাভানী রোডে শোরুম উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে দোকানের বাইরে মঞ্চ তৈরি করা হয়েছিল। বলিউডের 'চকোলেট বয়'কে দেখতে জড়ো হয়েছিল বিপুল সংখ্যক ভক্তের দল। ভিড় করেছিলেন সাংবাদিকরাও। সেখানেই ভিড়ের মাঝে অভিনেতাকে ঠিক মত ক্যামেরাবন্দি না করতে পারায় এক সাংবাদিক অশ্লীল শব্দে সামনের জনকে সরে যাওয়ার জন্যে গালিগালাচ করেন। সাংবাদিকের ভাষা রণবীরের কান এড়াল না। ভিড়ের মাঝে সাংবাদিক মুখে অশ্লীল শব্দ শুনে বেজায় চোটলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে বললেন, 'এসব কী হচ্ছে'।
দেখুন ঘটনার ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Advertisement
Advertisement
Advertisement