Arijit Singh-Ranbir Kapoor: অরিজিতের কনসার্টে রণবীরের দর্শন, 'সাতরঙ্গ' থেকে 'চান্না মেরেআ' মঞ্চে নেচে উঠলেন অভিনেতা

ভক্ত ঘেরা মঞ্চের উপরে একে অপরকে সম্মান জানিয়ে মাথানত করে দুজন দুজনকে প্রমাণ করেছেন অরিজিৎ এবং রণবীর। আপ্লূত অনুরাগীরা।

Arijit Singh-Ranbir Kapoor (Photo Credits: Instagram)

গতকাল শনিবার চণ্ডীগড় আয়োজিত হয়েছিল অরিজিৎ সিংয়ের কনসার্ট (Arijit Singh Concert)। লক্ষ লক্ষ অনুরাগীদের ভিড়ে এদিন মঞ্চে অরিজিতের পাশাপাশি দেখা দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আসন্ন ছবি 'অ্যানিম্যাল'এর (Animal) প্রচারেই এই বিশাল কনসার্টের আয়োজন। মঞ্চের উপর অভিনেতা-গায়কের এই যুগলবন্দীতে কনসার্ট যেন ফুলে ফেঁপে উঠেছিল। অ্যানিম্যালের 'সাতরঙ্গ' (Satrang) থেকে অ্যায় দিল হ্যায় মুশকিলের 'চান্না মেরেআ' (Channa Mereya) সমস্ত কিছুই শোনা গিয়েছে অরিজিতের (Arijit Singh) গলায়। সেই তালে মঞ্চে নেচেও উঠেছেন রণবীর। ভক্ত ঘেরা মঞ্চের উপরে একে অপরকে সম্মান জানিয়ে মাথানত করে দুজন দুজনকে প্রমাণ করেছেন অরিজিৎ এবং রণবীর (Arijit Singh-Ranbir Kapoor)। আপ্লূত অনুরাগীরা।

দেখুন কনসার্টের ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement