Ranbir Kapoor – Alia Bhatt Wedding: বাবাকে সঙ্গে নিয়ে বোনের বিয়েতে হাজির পূজা ভাট, দেখুন

Mahesh-Bhatt-and-Pooja-Bhatt (Photo Credit: Latestly)

রণবীর, আলিয়ার বিয়ের (Ranbir Kapoor) আগের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রণলিয়ার বিয়ের অনুষ্ঠান এক্কেবারে ব্যক্তিগত পরিসরে সারা হচ্ছে। ফলে দুই তারকার পরিবার এবং ঘনিষ্ঠরাই বিয়ের অনুষ্ঠানে হাজির হচ্ছেন। রণবীর-আলিয়ার (Alia Bhatt) বিয়ের অনুষ্ঠানে কাপুরদের পাশাপাশি ভাট পরিবারের সদস্যরাও হাজির হচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আজ একসঙ্গে হাজির হন মহেশ ভাট (Mahesh Bhatt) এবং পূজা ভাট (Pooja Bhatt) । মহেশ ভাট যখন বড়় মেয়ে পূজাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন, সেই সময় ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাৎজিকে দেখে মহেশ ভাটকে যেমন দেখা যায় প্রতি নমস্কার জানাতে, তেমনি পূজার দেখা মেলে হাসি মুখে। পাশাপাশি পাপারাৎজিকে দেখে পূজা হাত নাড়ালে, সেখানে শোভা পায় মেহেন্দির রং।  দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement