Rakul Preet Singh - Jackky Bhagnani Wedding: ভালবাসায় আপ্লুত, বিয়ের পর গায়ে হলুদ, সঙ্গীতের ভিডিয়ো শেয়ার করলেন রকুল প্রীত

Rakul-Jackky Wedding (Photo Credit: Instagram)

সবে সবে বিয়ে সেরেছেন রকুল প্রীত সিং (Rakul Preet Singh) এবং জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। গোয়ায় পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন রকুলরা। বিয়ের পর হাসি মুখে ক্যামেরার সামনে পোজও দিতে দিতে দেখা যায় অভিনেত্রী এবং বলিউডের প্রযোজক জুটিকে। রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানির বিয়ের পর এবার এই তারকা জুটি গায়ে হলুদ, সঙ্গীত এবং আনন্দ খরাজের ভিডিয়ো শেয়ার করেন। যেখানে উচ্ছ্বল রকুল প্রীতের ছবি ধরা পড়ে। রকুল নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'এটা তুমি কিংবা আমি নয়, এটা আমাদের'। যা দেখে ভালবাসায় ভরিয়ে দেন অভিনেত্রীর অনুরাগীরা।

আরও পড়ুন: Rakul Preet Singh - Jackky Bhagnani: গোয়ায় বিয়ের আসর, গাঁটছড়া বাঁধলেন রকুল-জ্যাকি

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement