Rakhi Sawant Video: 'মে তো জিন্দা লাশ হু', আদিলের জেল হেফাজতের পর বললেন রাখি

Rakhi Sawant (Photo Credit: Instagram)

আন্ধেরি আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন আদিল খান দুরানি (Adil Khan Durrani)। আদিল যাতে কোনওভাবে জামিন না পান, সেই চেষ্টা করবেন বলে জানান রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। স্বামী আদিল খান দুরানি যখন জামিন পেলেন না তাঁর অভিযোগের ভিত্তিতে, তখন কি তিনি খুশি? রাখি সাওয়ান্তকে এমন প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'মে তো জিন্দা লাশ হু।' পাশাপাশি তিনি আরও বলেন, কীসের খুশি। তিনি তো চেযেছিলেন বিয়ে করে সংসার করতে। সন্তানের মা হতে। তিনি কখনও চাননি নিজের স্বামীকে জেলে দিতে। তাঁর অর্থ, গয়না হড়প করেছেন বলেই আদিলের বিরুদ্ধে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন কিন্তু এতে তাঁর কোনও খুশি নেই বলে জানান রাখি সাওয়ান্ত।

আরও পড়ুন: Rakhi Sawant- Adil Khan Durrani Video: রাখির দেড় কোটি নিয়ে ফেরৎ দেননি আদিল? ভিডিয়ো প্রকাশ অভিনেত্রীর

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement