Rakhi Sawant- Adil Khan Durrani Video: রাখির দেড় কোটি নিয়ে ফেরৎ দেননি আদিল? ভিডিয়ো প্রকাশ অভিনেত্রীর
আদিল কবে রাখির দেড় কোটি ফেরৎ দেবেন বলে প্রশ্ন করেন অভিনেত্রী। রাখির প্রশ্নের উত্তরে আদিল জানান, তিনি ৪ মাসের মধ্যে দেড় কোটি ফেরৎ দেবেন। তবে ৪ মাস পরও আদিল খান দুরানি রাখি সাওয়ান্তের অর্থ ফেরৎ দেননি বলে অভিযোগ।
মুম্বই, ৯ ফেব্রুয়ারি: আদিল খান দুরানিকে (Adil Khan FDurrani) তিনি দেড় কোটি দিয়েছেন বলে সংবাদমাধ্যমেরসামনে দাবি করেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিল খান দুরানি তাঁর অর্থ এবং গয়না হড়পের কয়েক মাস আগে তাঁর কাছ থেকে ১.৫ কোটি নেন বলে দাবি করেন রাখি। যা নিয়ে তোলপাড় শুরু হতেই এবার ৪ মাস আগের পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আনেন অভিনেত্রী। যে ভিডিতোতে আদিল দুরানিকে সামনে বসিয়ে টাকা ফেরৎ নিয়ে প্রশ্ন করতে শুরু করেন রাখি সাওয়ান্ত। এমনকী আদিল কবে রাখির দেড় কোটি ফেরৎ দেবেন বলে প্রশ্ন করেন অভিনেত্রী। রাখির প্রশ্নের উত্তরে আদিল জানান, তিনি ৪ মাসের মধ্যে দেড় কোটি ফেরৎ দেবেন। তবে ৪ মাস পরও আদিল খান দুরানি রাখি সাওয়ান্তের অর্থ ফেরৎ দেননি বলে অভিযোগ।
View this post on Instagram
যে ভিডিয়ো রাখি সাওয়ান্ত প্রকাশ্যে আনেন, সেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি গয়না বিক্রি করে আদিলকে অর্থ দিয়েছেন। সেই কষ্টার্জিত অর্থ আদিল যাতে তাঁকে ফেরৎ দেন, সে বিষয়ে বলতে শোনা যায় রাখি সাওয়ান্তকে।
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

