Rakesh Roshan: হাসপাতালে ভর্তি হৃতিকের বাবা রাকেশ রোশন, হঠাৎ কী হল কাহো না পেয়ার হ্যায় পরিচালকের?
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাকেশ রোশনের মেয়ে সুনয়না তাঁর বাবার অ্যাঞ্জিওপ্লাস্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, চিন্তা করার কিংবা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) বাবা তথা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন (Rakesh Roshan)। স্বাস্থ্যগত কিছু সমস্যা নিয়ে ১৬ জুলাই, বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন প্রবীণ পরিচালক। রাকেশ রোশনের হাসপাতাল ভর্তি হওয়ার খবর ছড়াতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। জানা যাচ্ছে, প্রবীণ পরিচালক এবং প্রযোজকের ঘাড়ের অ্যাঞ্জিওপ্লাস্টি (Neck Angioplasty) হয়েছে। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাকেশ রোশনের মেয়ে সুনয়না (Sunaina) তাঁর বাবার অ্যাঞ্জিওপ্লাস্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, চিন্তা করার কিংবা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। হাসপাতালে বিশ্রাম রয়েছেন তিনি। এও জানা যাচ্ছে, আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে পরিচালককে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।