NDA Government Formation: প্রাক্তন সহ-অভিনেতা চিরাগ পাসওয়ান এবং কঙ্গনার গল্প, দেখুন ভিডিয়ো

Kangana Ranaut and Chirag Paswan (Photo Credit: ANI/Twitter)

প্রাক্তন সহকর্মী তাঁরা। তাই তো এনডিএ-র বৈঠকের আগে চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) সঙ্গে কথা বলতে দেখা যায় কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। বিজেপির নবনির্বাচিত সাংসদ চিরাগ এনডিএ-র বৈঠকের আগে কঙ্গনার সঙ্গে হাসি মুখে কথা বলেন। একে অপরকে হাত ধরে অভিনন্দনও জানান। প্রসঙ্গত ২০১১ সালে 'মিলে না মিলে হম' নামে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করেন কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। লোক জনশক্তি পার্টি (রামবিলাস পাসওয়ান)-র নেতা চিরাগ পাসওয়ানের সঙ্গে কথা বলে, রীতিমত গল্প করতে দেখা যায় মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতকে।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement