Aishwarya Rai Video: গণপতি দর্শনের পরই মেয়েকে তড়িঘড়ি গাড়িতে ওঠালেন ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো

Aishwarya With Aaradhya (Photo Credit: Instagram)

সোমবার গণপতি দর্শনে বেরোলেন  ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। মা বৃন্দা রাই এবং কন্যা আরাধ্যাকে (Aaradhya Bachchan) নিয়ে সোমবার গণপতি দর্শনে যান ঐশ্বর্য। গণপতি দর্শনের পরপরই শিগগিরই আরাধ্যাকে গাড়িতে পাঠিয়ে দেন অভিনেত্রী। এরপর নিজে মায়ের হাত ধরে গাড়িতে ওঠেন বলিউড নায়িকা। এবারের গণপতি দর্শনেও ঐশ্বর্য, আরাধ্যার সঙ্গে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে এখনও পর্যন্ত ঐশ্বর্যর পাশে দেখা মেসেনি অভিষেকের। তবে তাঁদের মধ্যে সব ঠিক আছে বলে সম্প্রতি জানান অভিষেক (Abhishek Bachchan)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক জানান, তাঁদের বিচ্ছেদ হয়নি এখনও পর্যন্ত। এরপর সম্প্রতি ঐশ্বর্য এবং আরাধ্যাকে জলসায় প্রবেশ করতে দেখা যায়। যদিও ঘটনা প্রবাহ যেদিকেই গড়াক না কেন, ঐশ্বর্য কিংবা অভিষেক এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

দেখুন আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্যর গণপতি দর্শন...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement