Chhaava: ছাবা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহের স্ক্রিন ভাঙচুর, ছত্রপতি সম্ভাজির উপর মুঘলদের অত্যাচারের দৃশ্যে ক্ষুব্ধ ভক্ত
ছাবা ছবিতে সম্ভাজির উপর মুঘলদের অত্যাচারের দৃশ্য দেখে ক্ষুব্ধ হন এক ভক্ত। রেগে গিয়ে সিনেমাহলের পর্দা ছিঁড়ে ফেলেন তিনি।
মুক্তির পর থেকে ভিকি কৌশলের (Vicky Kaushal) ছবি 'ছাবা'কে ভালোবাসায় ভরাচ্ছেন ভক্তরা। ভিকির জীবন্ত অভিনয় পর্দায় মারাঠা সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে প্রাণ সঞ্চার করেছে। ছবি ঘিরে উচ্ছ্বসিত ভক্তদের নানা কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কখনও দেখা গিয়েছে ছবির বিশালাকার পোস্টারে দুধ ঢেলে স্নান করিয়ে আরতি করছেন ভক্তরা। এক ভক্ত আবার ঘোড়ায় চেপে, ব্যান্ড বাজিয়ে, সম্ভাজি মহারাজের বেশে সজ্জিত হয়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করেছেন। ভিকির অনবদ্য অভিনয় দর্শকদের চোখ ভিজিয়ে ছেড়েছে। এবার এক ভক্তের বিরুদ্ধে উঠল প্রেক্ষাগৃহের স্ক্রিন ভাঙচুর করার অভিযোগ। জানা যাচ্ছে, ছাবা (Chhaava) ছবিতে সম্ভাজির উপর মুঘলদের অত্যাচারের দৃশ্য দেখে ক্ষুব্ধ হন ভক্ত। রেগে গিয়ে সিনেমাহলের পর্দা ছিঁড়ে ফেলেন। গুজরাটের আরকে সিনেমাহলে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাবা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহের স্ক্রিন ভাঙচুরঃ