Kriti Sanon: ১১,০০০ টাকার মাস্ক হাতে বিমানবন্দরে কৃতি, দশ-কুড়িতে কাজ চালানো নেটিবাসীর চক্ষু চড়কগাছ, দেখুন
ব্রিটিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড বারবেরির (Burberry) মাস্ক রয়েছে কৃতির হাতে। মুখের কেবল ওই মাস্কের দাম ১১,৪৪০ টাকা। সংস্থার ওয়েবসাইট থেকে মিলেছে সেই তথ্য।
কর্মব্যস্ত জীবন থেকে কয়েক দিনের ছুটি নিয়ে ইংল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। আজ সোমবার শহরে ফিরলেন নায়িকা। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) কৃতির দেখা মিলতেই ঝলসে উঠতে শুরু করে আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। এদিন নায়িকার পরনে ছিল অফ-হোয়াইট ভি-নেক সোয়েটার এবং ম্যাচিং প্যান্ট। পায়ে সাদা স্নিকার্স এবং চোখে সানগ্লাস। তবে এদিন নায়িকার পোশাকের চেয়ে তাঁর হাতে থাকা মাস্কটি (Mask) চোখ টেনেছে নেটবাসীর। ব্রিটিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড বারবেরির (Burberry) মাস্ক রয়েছে কৃতির হাতে। মুখের কেবল ওই মাস্কের দাম ১১,৪৪০ টাকা। সংস্থার ওয়েবসাইট থেকে মিলেছে সেই তথ্য। মাস্কের দাম দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর। তাঁরা বলছেন, ১০-২০ টাকার মাস্ক পরে করোনাকাল অতিবাহিত করে দিয়েছেন সাধারণ মানুষজন। আর সেখানে তারকারা হাজার হাজার টাকা মাস্কের পিছনে ব্যয় করে চলেছেন।
কৃতির ১১,০০০ টাকার মাস্কঃ