Kiara Advani and Sidharth Malhotra: দুই থেকে এবার তিন হওয়ার পালা, পরিবারে আসছে খুদে সদস্য, বাবা-মা হচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা
বিয়ের দু বছরের মাথায় সন্তানসম্ভবা নায়িকা। শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে বাবা-মা হওয়ার সুসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'শেরশাহ' জুটি।
দুই থেকে এবার তিন হওয়ার পালা। পরিবারে আসতে চলছে খুদে সদস্য। বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)।খুশির হাওয়া মালহোত্রা এবং আডবাণী পরিবারে। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্যালেসে গাঁটছড়া বাঁধেন তারকা দম্পতি। সদ্যই দু বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন সিড-কিয়ারা। বিয়ের দু বছরের মাথায় সন্তানসম্ভবা নায়িকা। শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে বাবা-মা হওয়ার সুসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'শেরশাহ' জুটি। একরত্তি এক জোড়া মোজার ছবি শেয়ার করে তারা সিদ্ধার্থ এবং কিয়ারা লিখলেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শীঘ্রই আসতে চলেছে'।
বাবা-মা হচ্ছেন সিড-কিয়ারাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement