Kartik Aaryan: তারকার টানে! ৯ দিন সাইকেলে ১০০০ কিমি রাস্তা পার করে কার্তিক আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ ভক্তের

ঝাঁসি থেকে মুম্বই সাইকেল চালিয়ে এলেন প্রিয় অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করতে। ১০০০ কিলোমিটার রাস্তা টানা ৯ দিন সাইকেল চালিয়ে পার করলেন ভক্ত।

Kartik Aaryan (Photo Credits: Instagram)

বলি অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বগামী। আসন্ন ছবি 'চন্দু চ্যাম্পিয়ন' (Chandu Champion) এর কাজ নিয়ে এখন ব্যস্ত অভিনেতা। এরই মাঝে এক ভক্ত ঝাঁসি থেকে মুম্বই সাইকেল চালিয়ে এলেন প্রিয় অভিনেতার সঙ্গে সাক্ষাৎ করতে। ১০০০ কিলোমিটার রাস্তা টানা ৯ দিন সাইকেল চালিয়ে পার করে শনিবার মুম্বইয়ে কার্তিকের বাড়ির সামনে এসে হাজির হন ওই ভক্ত। আর ভক্তের ডাকে সাড়া না দিয়েও পারলেন না অভিনেতাও। হাসিমুখে এসে দেখা করলেন, হাত মেলালেন, ভক্তকে কাছে টেনে ছবিও তুললেন 'শেহজাদা'।

দেখুন ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement