Kangana Ranaut Moves To Bombay HC: বম্বে হাইকোর্টে হত্যে দিয়েছেন কঙ্গনা রাউত, কেন জানেন?
পাসপোর্ট অফিস আদালতের ছাড়পত্র ছাড়া তাঁর পাসপোর্ট রিনিউ করে দেবে না৷ তাই আদালতে হত্যে দিয়েছেন হিমাচলি কন্যা৷
সবসময় তাঁকে শিরোনামে থাকতে হবে৷ নাহলে দিন যেন কেটেও কাটতে চায় না৷ এমনই অবস্থা কঙ্গনা রানাউতের৷ বেশকিছু দিন প্রচারের আলোর বাইরে থেকে হাঁফিয়ে উঠেছিলেন বলিউড অভিনেত্রী৷ তাই সকাল সকাল পৌঁছে গেলেন বম্বে হাইকোর্টে৷ উঁহু এখনও বিষয়টা স্পষ্ট হচ্ছে না? হবে হবে একটু ধৈর্য্য ধরুন দিকি৷ কঙ্গনা মানেই বিতর্ক মুখ খুললেই সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়৷ এহেন হাইভোল্টেজ অভিনেত্রী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হল কেন? আসলে তাঁর পাসপোর্ট রিনিও করাতে হবে৷ ঢাক্কাদ ছবির শুটিংয়ে বিদেশে যাবেন তাই আগামী ১৫ সেপ্টেম্বর পাসপোর্ট রিনিউ করাতে পারবেন না৷
এদিকে অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রয়েছে৷ পাসপোর্ট অফিস আদালতের ছাড়পত্র ছাড়া তাঁর পাসপোর্ট রিনিউ করে দেবে না৷ তাই আদালতে হত্যে দিয়েছেন হিমাচলি কন্যা৷
Advertisement
সম্পর্কিত খবর
Kangana Ranaut On Sunjay Kapur's Death: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যুতে খুব ভয় পাচ্ছেন কঙ্গনা, কী লিখলেন নায়িকা, সাংসদ
Raja Raghuvanshi Murder Case: সোনমের মত 'বুদ্ধিহীন' মানুষদের থেকে সচেতন হন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ক্রোধে ফেটে পড়লেন কঙ্গনা
Sharmistha Panoli Case: বাংলাকে উত্তর কোরিয়া বানাবেন না, শর্মিষ্ঠা পানোলিকে নিয়ে মন্তব্য কঙ্গনা রানাউতের
Sonu Nigam: পহেলগাঁও নিয়ে 'বেফাঁস' মন্তব্য, আইনি জটিলতা থেকে 'ছাড়' পেলেন সোনু নিগম
Advertisement
Advertisement