Jigra Teaser Trailer: 'জিগরা'য় একেবারে মারকাটারি আলিয়া, প্রকাশ্যে ছবির গায়ে কাঁটা দেওয়া ট্রেলার
প্রকাশ্যে এল আলিয়া ভাটের 'জিগরা'র টিজার ট্রেলার (Jigra Teaser Trailer)। ধর্মা প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি এই ছবি গল্প দুই ভাই-বোনের অফুরান ভালোবাসার প্রেক্ষাপটে বোনা হয়েছে। ছেলেবেলার মর্মান্তিক ইতিহাসকে বুকে চেপে জেলবন্দি ভাইকে কারাগার থেকে বের করে আনতে দিদির অদম্য ইচ্ছাশক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে জিগরায়। ট্রেলারে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যাচ্ছে, 'এক হাজারো মে মেরি বেহনা হ্যায়' গানটি। যা গোটা ট্রেলারটিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। ছবিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছে বেদাঙ্গ রায়নাকে (Vedang Raina)। জোয়া আখতারের 'দ্য আর্চিজ' (The Archies) ছবি দিয়ে বলিউডে কাজ শুরু নবাগত বেদাঙ্গের। জিগরার পরিচালনা করেছেন ভাসান বালা। দুর্গা পুজোতে মুক্তি পেতে চলেছে ছবিটি। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে 'জিগরা'।
দেখুন জিগরার ট্রেলার...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ranbir Kapoor and Alia Bhatt: তৈরি হয়ে গিয়েছে রণবীর আলিয়ার নতুন বাড়ি, ২৫০ কোটির অট্টালিকার ঝলক দেখুন
Kamal Haasan: কন্নড় ভাষা ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে কমল, ক্ষমা চাওয়ার নির্দেশ
Kamal Haasan Kannada Remark Row: কমলের 'থাগ লাইফ' মুক্তির পথে বাধা, ভাষা বিতর্কের মাঝে আদালতের দারস্ত প্রবীণ অভিনেতা
Kamal Haasan Kannada Remark Row: ক্ষমা না চাইলে কমলের ছবি নিষিদ্ধ হবে কর্ণাটকে, হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর, কন্নড় ভাষা বিতর্ক ঘিরে আরও জটিল হচ্ছে পরিস্থিতি
Advertisement
Advertisement
Advertisement