Janhvi Kapoor: নাইট স্যুটে চর্চিত প্রেমিকের বাড়ির বাইরে জাহ্নবী, পাপারাৎজিকে দেখেই মুখ লুকালেন শ্রীদেবী কন্যা

এরই মাঝে বৃহস্পতিবার রাতে চর্চির প্রেমিক শিখরের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন নায়িকা। গাড়ি করে বেরনোর সময়ে পাপারাৎজি ছেঁকে ধরে জাহ্নবীর গাড়ি। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে হাত দিয়ে মুখ ঢাকেন তিনি।

Janhvi Kapoor (Photo Credits: Instagram)

বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়ার (Janhvi Kapoor and Shikhar Pahariya) সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে বলি পাড়ায়। যদিও দুজনের কেউই খোলাখুলি সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ। এদিকে কখনও বলিউড পার্টিতে, কখনও গণেশ পুজোর ভাসানে তো আবার কখনও তিরুপতির মন্দিরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন দুটিতে। এরই মাঝে বৃহস্পতিবার রাতে চর্চির প্রেমিক শিখরের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন নায়িকা। গাড়ি করে বেরনোর সময়ে পাপারাৎজি ছেঁকে ধরে জাহ্নবীর (Janhvi Kapoor) গাড়ি। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে হাত দিয়ে মুখ ঢাকেন তিনি। তবে শ্রীদেবী কন্যার পরনে কোন সুসজ্জিত পোশাক নয় বরং ছিল নাইট সুট।

আরও পড়ুনঃ মাথায় চওড়া সিঁদুর, সোয়েটশার্ট-জিন্সে বিমানবন্দরে অন্যরকম পরিণীতি চোপড়া

দেখুন ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement