Jacqueline Fernandez Mother Hospitalised: অসুস্থ জ্যাকলিন ফার্নান্ডেজের মা, ভর্তি ICU-তে, তড়িঘড়ি শহরে ফিরলেন অভিনেত্রী মেয়ে
মাস্কে মুখ ঢেকে ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন। এড়িয়ে গিয়েছেন পাপারাৎজিকেও।
অসুস্থ জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মা কিম ফার্নান্ডেজ। অভিনেত্রীর মাকে ভর্তি করা হয়েছে বান্দ্রার লীলাবতী হাসপাতালে। আইসিইউ-তে (ICU) রেখে চিকিৎসা চলছে তাঁর। এদিকে শহরে ছিলেন না জ্যাকলিন। মায়ের অসুস্থ হওয়ার খবর জানতে পারা মাত্রই তড়িঘড়ি মুম্বই (Mumbai) ফিরেছেন। সোমবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নায়িকা। মায়ের অসুস্থ হওয়ার খবরে বেশ চিন্তিত দেখাচ্ছে মেয়েকে। মাস্কে মুখ ঢেকে ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন জ্যাকলিন। এড়িয়ে গিয়েছেন পাপারাৎজিকেও। এর আগে ২০২২ সালে স্ট্রোক হয়েছিল জ্যাকলিনের মা কিমের। সেই সময়েও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলেছিল। তবে এইবার নায়িকার মায়ের কী হয়েছে? কেন তিনি আইসিইউ-তে তা এখনও স্পষ্ট জানা যায়নি।
মা আইসিইউ-তে, তড়িঘড়ি মুম্বই ফিরলেন জ্যাকলিনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement