Jacqueline Fernandez: ছাড় নেই জ্যাকলিনের, আর্থিক তছরুপ মামলায় ফের আদালতে নায়িকা

Jacqueline Fernandez (Photo Credit: ANI/Twitter)

২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় ফের আদালতে হাজির জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। দিল্লির পাটিয়ালা কোর্টে বৃহস্পতিবার হাজির হন বলিউড অভিনেত্রী। মুখে মাস্ক এঁটে, ক্যামেরার দিক থেকে নজর সরিয়ে আদালতে হাজির হন জ্যাকলিন। প্রসঙ্গত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে, সেখান নাম জড়িয়ে যায় বলিউড অভিনেত্রীরও। সব জেনে বুঝে জ্যাকলিন কেন সুকেশের কাছ থেকে বিভিন্ন সময় দামি উপহার নিয়েছেন, তাঁকে সঙ্গ দিয়েছেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এরপরই আর্থিক তছরুপ মামলায় নাম জড়ানোয় জ্যাকলিন যাতে ভারত ছেড়ে অন্য কোথাও না যেতে পারেন, সে বিষয়ে জারি করা হয় নির্দেশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement