Disha Patani: প্রভাসকে বাহুডোরে বাঁধলেন দিশা? নায়িকার হাতের ট্যাটুতে নয়া সমীকরণের ইঙ্গিত

'কল্কি...' মুক্তির দিন দুই পরেই অভিনেত্রী দিশা পাটানির হাতে দেখা গেল একটি নতুন ট্যাটু। বাহুতে দুটি অক্ষয় খোদাই করেছেন তিনি।

Is Disha Patani Dating Prabhas? (Photo Credits: Instagram)

নাগ অশ্বিন পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD) বক্স অফিসে লক্ষ্মীলাভ করে চলেছে। মাত্র ৩ দিনে ছবির ব্যবসা ৪০০ কোটি পার করেছে। ছবিতে প্রভাস (Prabhas), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), কমল হাসান, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে দিশা পাটানি (Disha Patani), দুলেকর সলমনকেও। তবে ছবি মুক্তির দিন দুই পরেই অভিনেত্রী দিশা পাটানির হাতে দেখা গেল একটি নতুন ট্যাটু। বাহুতে দুটি অক্ষয় খোদাই করেছেন তিনি। পি এবং ডি (PD)। নায়িকার সেই ট্যাটু অনুরাগীদের চোখে পড়তেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে কি সহ অভিনেতা প্রভাসকেই বাহুডোরে বাঁধলেন দিশা?

আরও পড়ুনঃ ‘সালার’, ‘আদিপুরুষ’কে পরাজিত করে প্রথম দিনে কল্কির উপার্জন ৯৫ কোটি

দিশার নতুন ট্যাটু... 

 

View this post on Instagram

 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement