Hrithik Roshan: পুরোপুরি পালটে গেলেন হৃতিক রোশন, কী বললেন বান্ধবী সাবা আজাদকে
অদ্ভুদভাবে পালটে গেল হৃতিক রোশনের চেহারা। মাত্র এক মাসের মধ্যে হৃতিক যেভাবে নিজের ভোলবদল করেছেন, তা দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হৃতিক রোশন বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে অগাস্ট মাসের সঙ্গে অক্টোবরে তাঁর কতটা পরিবর্তন হয়েছে, সে বিষয়ে সবটা জানান অভিনেতা। এমনকী, কতটা পরিশ্রম কতটা মানসিক জোর না থাকলে, এই কাজ করা যায়, সে বিষয়ে জানান হৃতিক। এসবের পাশাপাশি বিশেষ বান্ধবী সাবা আজাদ, প্রশিক্ষকও ধন্যবাদ জানান হৃতিক। চেহারায় এই পরিবর্তন আনতে ছেলেদের স্কুলের পিটিএমে যেমন যাননি, তেমনি প্রতি রাতে ৯টার মধ্যে ঘুমোতে চলে গিয়েছেন। তবে চেহারার এই পরিবর্তন করতে হৃতিক যা করেছেন, তা তাঁর আশপাশের প্রিয় মানুষগুলির জন্য সম্ভব হয়েছে বলেও জানান বলিউডের এই প্রথম সারির নায়ক।
View this post on Instagram
Advertisement
সম্পর্কিত খবর
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Salman Khan's Security Convoy Video: চরম নিরাপত্তা, সলমনের সিকিউরিটি কনভয় দেখলে চমকে উঠবেন
Ranojoy Bishnu: শরীরে অস্বাভাবিক আঁচড়ের দাগ, বন্ধ ঘরের মধ্যে ভেঙে পড়ে রয়েছে ছবি, ফুলের টব, রণজয়ের বাড়িতে অলৌকিক কাণ্ড
Urvashi Rautela On Leonardo DiCaprio: ঊর্বশীকে 'কুইন অফ কান' বললেন লিওনার্দো, আপ্লুত অভিনেত্রী কী করলেন দেখুন
Advertisement
Advertisement
Advertisement