Hrithik Roshan: সোজা হয়ে দাঁড়ানো দায়, 'ওয়াকিং স্টিকে' ভর করে খুঁড়িয়ে পরিচালক অয়ন মুখার্জির বাড়িতে হৃত্বিক
পায়ের চোট নিয়েই শনিবার পরিচালক অয়ন মুখার্জির বাড়িতে এলেন হৃত্বিক। গতকাল দোলের দিন বাবাকে হারিয়েছেন পরিচালক।
আসন্ন ছবি 'ওয়ার ২'এর (War 2) শুটিং চলাকালীন পায়ে চোট পেয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। তাই আপাতত বন্ধ ছবির শুটিং। পায়ের চোট নিয়েই শনিবার পরিচালক অয়ন মুখার্জির (Ayan Mukerji) বাড়িতে এলেন হৃত্বিক। গতকাল দোলের দিন বাবাকে হারিয়েছেন পরিচালক। তাই তাঁর সঙ্গে দেখা করতে এলেন অভিনেতা। গাড়ি থেকে নেমে 'ওয়াকিং স্টিক'এ ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেলেন হৃত্বিক। 'ওয়ার ২'এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন মুখার্জি। বাবা তথা প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দেব মুখার্জির (Deb Mukherjee) প্রয়াণে ভেঙে পড়েছেন ছেলে। প্রবীণ অভিনেতাকে শেষ বিদায় জানাতে ইন্ডাস্ট্রির বহু তারকা শুক্রবার ঘুরে গিয়েছেন তাঁর বাড়ি থেকে। পায়ে চোট নিয়ে এলেন হৃত্বিকও।
পায়ে চোট নিয়ে অয়ন মুখার্জির বাড়িতে হৃত্বিক রোশনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Faridabad Shocker: স্ত্রীর সঙ্গে অশান্তি, চার সন্তানকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিল বাবা
Sonam Raghuvanshi's 'Lover' Video After Raja's Death: চেরাপুঞ্জির কাছে রাজাকে মেরে সোনমের বাবার চোখের জল মোছাচ্ছে রাজ কুশওয়া, দেখুন ভিডিয়ো
Murshidabad Violence: সামশেরগঞ্জে জোড়া খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিট, গ্রেফতার ১৩ জন অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement