Hardy Sandhu: অনুষ্ঠানের মঞ্চে যৌন হেনস্থার শিকার হার্ডি সন্ধু, মহিলা অনুরাগীর কাণ্ডে অবাক গায়ক
গানের মাঝে জোর করে মঞ্চে উঠে হার্ডিকে যৌন হেনস্থা করেন এক মহিলা অনুরাগী। সম্প্রতি সেই ঘটনা নিয়ে খোলাখুলি কথা বললেন গায়ক।
অনুষ্ঠান মঞ্চে যৌন হেনস্থার শিকার পঞ্জাবি গায়ক ও অভিনেতা হার্ডি সন্ধু (Hardy Sandhu)। গানের মাঝে জোর করে মঞ্চে উঠে হার্ডিকে যৌন হেনস্থা করেন এক মহিলা অনুরাগী। সম্প্রতি সেই ঘটনা নিয়ে খোলাখুলি কথা বললেন গায়ক। এক সাক্ষাৎকারে জানালেন, এক অভিজাত বাড়ির বিয়ের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বছর ৪০-এর এক মহিলা তাঁকে যৌন হেনস্থা করেন। জড়িয়ে ধরার অছিলায় হার্ডির কানের কাছে মুখ দিয়ে অশ্লীলভাবে স্পর্শ করেন। মহিলা অনুরাগীর কাণ্ডে বেজায় অবাক হয়েছেন গায়ক।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)