Gigi Hadid Poses With Aishwarya, Shah Rukh Khan At NMACC: শাহরুখ, ঐশ্বর্যর সঙ্গে গিগি হাদিদ, ভাইরাল ছবি

Gigi Hadid With SRK, Aishwarya (Photo Credit: Instagram)

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে আলো ঝরান গিগি হাদিদ (Gigi Hadid), টম হলান্ডের মত হলিউড তারকারা। NMACC-এর অনুষ্ঠানের মাঝে শাহরুখ খান (Shah Rukh Khan), ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পোজ দেন গিগি হাদিদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে গিগি হাদিদ NMACC অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন। সেখানেই শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) সঙ্গে দেখা যায় আমেরিকার সুপার মডেলকে। গিগি হাদিদের সঙ্গে শাহরুখের ছবি দেখে এসআরকে-র অনুরাগীরা আপ্লুত। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন এবং রাই-কন্যা আরাধ্যার সঙ্গেও পোজ দেন গিগি হাদিদ। গিগি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। NMACC অনুষ্ঠানের পাশাপাশি মুম্বই ঘোরারও বেশ কিছু ছবি শেয়ার করেন গিগি হাদিদ।

আরও পড়ুন: Video: শাহরুখের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জেরে শুরু তিক্ততা, এবার প্রিয়াঙ্কার নাচে তাল গৌরীর

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement