Firing at Salman Khan's Residence: সলমনের বাড়িতে গুলি ২ শ্যুটারের, কী নির্দেশ দিল আদালত, দেখুন

Salman Khan House Firing Accused (Photo Credit: ANI/Twitter/Instagram)

সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পাকড়াও করা হয়েছে বিহারের বাসিন্দা ভিকি এবং সাগর শ্রীযোগেন্দ্র পালকে।  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই দুই সদস্যকে গ্রেফতারির পর তাদের আজ আদালতে তোলা হয়।  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই দুই সদস্যকে যাতে ১৪ দিন তাদের হেফাজতে দেওয়া হয়, সেই আবেদন জানায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।  মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আর্জি মেনে ভিকি এবং সাগরকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। প্রসঙ্গত, দেখ রবিবার সলমন খানের মুম্বইয়ের ব্যন্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চলে।  পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়। ওই ঘটনার পর থেকে শুরু হয় জোরদার তল্লাশি।  অবশেষে গুজরাটের জ থেকে গ্রেফতার করা হয় ভিকি এবং সাগর নামে দুই অভিযুক্তকে।

আরও পড়ুন: Firing at Salman Khan's Residence: সলমনের বাড়ি লক্ষ করে চলল গুলি, ভুজ থেকে গ্রেফতার ২ শ্যুটার, 'ভয়' দেখাতেই বিষ্ণোই গ্যাংয়ের ছক

 

দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement