Udit Narayan: উদিত নারায়ণের বহুতলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, প্রতিবেশীর মৃত্যু, কেমন আছেন গায়ক ও তাঁর পরিবার?
আবাসনে আগুন লেগে মারা গিয়েছেন সঙ্গীতশিল্পীর এক প্রতিবেশী। বহুতলের ১১ তলায় থাকতেন রাহুল মিশ্র নামে বছর ৭৫-এর এক বৃদ্ধ। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হন তিনি।
বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের (Udit Narayan) আবাসনে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার রাতে মুম্বইয়ের (Mumbai) আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে 'স্কাইপ্যান' নামে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। ওই বহুতলেই থাকেন গায়ক এবং তাঁর পরিবার। রাত ৯টা ১৫ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বহুতল আবাসন থেকে দাউদাউ করে আগুন বের হতে দেখে আবাসিকরাই দমকলে খবর দেন। জরুরি ভিত্তিতে দমকল পৌঁছয় ঘটনাস্থলে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। আবাসনে আগুন লেগে মারা গিয়েছেন সঙ্গীতশিল্পীর এক প্রতিবেশী। বহুতলের ১১ তলায় থাকতেন রাহুল মিশ্র নামে বছর ৭৫-এর এক বৃদ্ধ। আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হন তিনি। তাঁকে উদ্ধার করে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মারা যান ওই বৃদ্ধ। তবে আবাসনে অগ্নিকাণ্ডে সুরক্ষিত রয়েছেন শিল্পী উদিত নারায়ণ এবং তাঁর পরিবার।
উদিত নারায়নের আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement