Ranbir Kapoor: সুরাটে রণবীরকে দেখতে জনজোয়ার, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত ভক্তরা
প্রায় ১ ঘণ্টার অপেক্ষার পর মঞ্চে রণবীরের দর্শন মিলতেই শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীরা।
বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের (Ranbir Kapoor) হাতে এখন একগুচ্ছ কাজ। আসন্ন ছবি 'রামায়ন'এ (Ramayana) রামের চরিত্রের জন্যে ছিপছিপে চেহারা গড়েছেন তিনি। সদ্য সুরাটে একটি সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন অভিনেতা। রণবীরকে দেখতে দোকানের বাইরে নামে জনজোয়ার। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন কয়েকজন ভক্ত। শনিবার এলপি সাভানী রোডে শোরুমের বাইরে উদ্বোধনের মঞ্চ তৈরি করা হয়েছিল। অভিনেতার আগমনের অপেক্ষায় ক্রমে বাড়তে থাকে ভিড়। প্রায় ১ ঘণ্টার অপেক্ষার পর মঞ্চে রণবীরের দর্শন মিলতেই শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীরা। ক্রমেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় কয়েকজন ভক্তের পদপিষ্ট হওয়ার খবর পাওয়া গিয়েছে।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement