Aditya Chopra Rejects Amazon Prime Video: অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে না যশরাজের ছবি, ৪০০ কোটির চুক্তি ফেরালেন আদিত্য চোপড়া
বছর দুয়েকে ধরে বড়ো কোনও ছবি রিলিজের পথে না গিয়েও ডিজিটাল প্ল্যাটফর্মকে স্বাগত জানাতে পারেননি বি-টাউনের খ্যতনামা পরিচালক প্রযোজক আদিত্য চোপড়া (Aditya Chopra)৷
মহামারী করোনার দাপটে যখন বাড়ির বাইরে বেরনো নিষিদ্ধ হয়ে গেল তখন আমরা দেখেছি বহু অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা তাঁদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য OTT প্ল্যাটফর্মের উপরে ভরসা রেখেছেন৷ তবে বছর দুয়েকে ধরে বড়ো কোনও ছবি রিলিজের পথে না গিয়েও ডিজিটাল প্ল্যাটফর্মকে স্বাগত জানাতে পারেননি বি-টাউনের খ্যতনামা পরিচালক প্রযোজক আদিত্য চোপড়া (Aditya Chopra)৷
দেখুন টুইট
বলি হাঙ্গামার রিপোর্ট অনুসারে এই ২ বছরের বিভিন্ন স্ট্রিমিং জায়ান্টের তরফে লোভনীয় অফার পেয়েও তা হেলায় প্রত্যাখ্যান করেছে যশরাজ ফিল্মস (YRF Films)৷ শোনা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও-র (Amazon Prime Video) মতো বিরাট প্ল্যাটফর্মও যশরাজের ব্যানারে চারটি ছবির প্রদর্শনের সত্ত্ব কিনতে চেয়েছিল৷ বিনিময়ে আদিত্য চোপড়াকে ৪০০ কোটি টাকা অফার করা হলেও তিনি সেই প্রস্তাবে রাজি হননি৷