Aishwarya Rai Bachchan Video: বচ্চন পদবী মুছে ফেললেন ঐশ্বর্য রাই? অভিষেকের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর নায়িকার? দেখুন ভিডিয়ো
নিজের নামের পাশ থেকে বচ্চন পদবী তুলে দিলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) ? দুবাইয়ের (Dubai) একটি ইভেন্টে সম্প্রতি হাজির হন ঐশ্বর্য। যেখানে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে তিনি কথা বলেন। দুবাইয়ের ওই অনুষ্ঠানে হাজির হলে, ঐশ্বর্য যখন মঞ্চে ওঠেন, সেই সময় তাঁর নামের পদবীতে বচ্চন দেখা যায়নি। ঐশ্বর্য কি বচ্চন পদবী তুলে দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে ঐশ্বর্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যখন আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য হাজির হন, তাঁদের সঙ্গে অভিষেককে দেখা যায়নি। এমনকী বচ্চন পরিবারের কাউকে ঐশ্বর্য, আরাধ্যার পাশে দেখা যায়নি। তখন থেকেই শুরু হয় ঐশ্বর্য, অভিষেকের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে এবার ঘৃতাহুতি দিল দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বর্যর নামের পাশ থেকে বচ্চন পদবী সরে যাওয়ার ঘটনা। দুবাইতে ঐশ্বর্য হাজির হলে, বচ্চন পদবী যখন অমিল, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।
দেখুন ঐশ্বর্যর নামের পাশে নেই বচ্চন পদবী...
View this post on Instagram