Deepika Padukone: হঠাৎ অসুস্থ দীপিকা পাড়ুকোন, ভর্তি হাসপাতালে: সূত্র
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অসুস্থবোধ করার পরপরই দীপিকা পাড়ুকোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত দীপিকা সুস্থ আছেন বলে খবর। তবে কী হয়েছিল নায়িকার, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত কে-র শ্যুটিংয়ের জন্য বর্তামানে হায়দরাবাদে রয়েছেন দীপিকা পাড়ুকোন। শ্যুটিং চলাকালীন সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। কে-তে দীপিকা পাড়ুকোনের বিপরীতে রয়েছেন প্রভাস। এই ছবিতে দীপিকা এবং প্রভাসের সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং দিশা পাটানিও।
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)