Deepika Padukone Video: বিমানের ইকোনমি ক্লাসে দীপিকা পাড়ুকোন, ভক্তের ডাকে নীরব নায়িকা, দেখুন ভিডিয়ো

Deepika Padukone (Photo Credit: Video Screen Grab)

মুম্বই (Mumbai) থেকে গোয়া (Goa) যাওয়ার সময় বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীপিকা যখন বিমানের মধ্যে দিয়ে হেঁটে যান, সেই সময় অভিনেত্রীর এক অনুরাগীর মুঠো ফোনে সেই ভিডিয়ো রেকর্ড করা হয়। এরপর সেই ভিডিয়ো প্রকাশ্যে এলে, নায়িকার একাধিক ফ্যান পেজের তরফে তা শেয়ার করা হয়। ফলে মুহূর্তে ভাইরাল হয়ে যায় দীপিকা পাড়ুকোনের ভিডিয়ো। যেখান নীল-কমলা রঙের টিশার্ট পরে বিমান কর্মীর সঙ্গে হেঁটে যেতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। বিমানের মধ্যে দিয়ে যখন অভিনেত্রী হেঁটে যান, সেই সময় তাঁকে 'হায় দীপিকা' বলে একজন সম্মোধন করেন। যদিও সেদিকে না তাঁকিয়ে বিমানের কর্মীর সঙ্গে চটপট হেঁটে যান বলিউড তারকা। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Kiara Advani - Sidharth Malhotra: সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর উচ্ছ্বল কিয়ারা, দেখুন নতুন ছবি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement