Deepika Padukone at Tirumala Temple Video: শীতের রাতে বোনকে সঙ্গী করে তিরুপতির দর্শনে দীপিকা, হেঁটেই পার করলেন আড়াই ঘণ্টার পথ

বৃহস্পতিবার রাতে আলিপিরি ফুটপাথ ধরে আড়াই ঘণ্টা হেঁটে মন্দির চত্বরে পৌঁছান নায়িকা। তাঁর সঙ্গে ছিল বোন আনিশা এবং তাঁর টিম। রাতে মন্দিরে পৌঁছে শুক্রবার সকালে ভিআইপি পাসে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেছেন দীপিকা।

Deepika Padukone at Tirumala Temple (Photo Credits: ANI)

শীতের রাতে বোন আনিশাকে সঙ্গে নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তিরুপতির দর্শনে গেলেন (Deepika Padukone at Tirumala Temple)। বৃহস্পতিবার রাতে আলিপিরি ফুটপাথ ধরে আড়াই ঘণ্টা হেঁটে মন্দির চত্বরে পৌঁছান নায়িকা। তাঁর সঙ্গে ছিল বোন আনিশা এবং তাঁর টিম। জানা যাচ্ছে, তিরুমালার রাধেয়াম গেস্ট হাউসে ছিলেন বলি অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে মন্দিরে পৌঁছে শুক্রবার সকালে ভিআইপি পাসে ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করেছেন দীপিকা। তিরুপতি মন্দিরের সিঁড়ি পার করাকালীন দীপিকার একটি ভিডিয়ো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement