Isha Koppikar: বিচ্ছেদের পর হঠাৎ বড় খবর প্রকাশ্যে অভিনেত্রী ইশা কোপিকরকে নিয়ে

Isha Koppikar (Photo Credit: Instagram)

২০২৩ সালের নভেম্বরেই টিমি নারাংয়ের সঙ্গে ইশা কোপিকরের (Isha Koppikar) বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে। হোটেল ব্যবসায়ী টিমি নারাংয়ের তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে। একটি সংবাদমাদ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে টিমি নারাং জানান, ইশা কোপিকর এবং তিনি গত বছর নভেম্বরে পৃথক হয়ে গিয়েছেন। কেন বিষয়টি নিয়ে এত কথা হচ্ছে বলে প্রশ্ন তোলেন টিমি নারাং। অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরও জানান, ঈশার সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু তা পুরোপুরি বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে। তাঁরা একসঙ্গে থাকছেন না ঠিকই কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব অব্যাহত বলে জানান হোটেল ব্যবসায়ী টিমি নারাং।

দেখুন ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement