Ileana D'Cruz: আগত সন্তানের বাবার নাম জানাননি, অন্তঃসত্ত্বা ইলিয়ানা শেয়ার করলেন বেবি বাম্পের ছবি

Ileana D'Cruz (Photo Credit: Instagram)

আগত সন্তানের বাবার নাম ঘোষণা করেননি। নিজেই মাতৃত্বের অধিকার নিয়ে ঘোষণা করেছেন, তাঁর সন্তান আসতে চলেছে পৃথিবীতে। বলিউড  অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের (Ileana D'Cruz )  ওই ঘোষণার পর থেকেই একাধিক আলোচনা শুরু হয়। তবে তাঁর সন্তানের পিতা কে, সে বিষয়ে মুখ খোলার প্রয়োজনই মনে করেননি ইলিয়ানা। মা হচ্ছেন, এই ঘোষণার পর প্রথম নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন 'রুস্তম' অভিনেত্রী। যেখানে বিছানায় আরাম করে বসে কফি খেতে দেখা যায় ইলিয়ানা ডিক্রুজকে। প্রসঙ্গত ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে ইলিয়ানা ডেট করছিলেন বলে শোনা যায়। যদিও সে বিষয়ে অফিসিয়ালি কিছু জানাননি বলিউড অভিনেত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement