Nawazuddin Siddiqui's Brother Arrested: জালিয়াতির অভিযোগে গ্রেফতার নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই,দেখুন
বলিউড (Bollywood) অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ভাই আয়াজউদ্দিনকে (Ayazuddin ) গ্রেফতার করল পুলিশ। জালিয়াতির মামলায় নওয়াজউদ্দিনের ভাইকে গ্রেফতার করা হয় বলে খবর। ২২ মে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুলধানা পুলিশের তরফে গ্রেফতার করা হয় অভিনেতার ভাইকে। জাভেদ ইকবাল নামে এক ব্যক্তির সঙ্গে আয়াজউদ্দিনের চাষের জমি নিয়ে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরে আয়াজউদ্দিন জেলা আদালতের একটি নির্দেশ পত্র জাল করেন বলে অভিযোগ। যা প্রকাশ্যে আসতেই আয়াজউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪৬৭,৪৬৮ এবং ৪৭১ ধারায় অভিযোগ দায়ের করা হয়। যদিও এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই আয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে।
দেখুন ট্যুইট...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Arbaaz Khan-Sshura Khan: মালাইকার জায়গা 'পূরণ' করলেন সুরা,আরবাজকে দিলেন জীবনের সবচেয়ে দামি উপহার
Ranbir Kapoor and Alia Bhatt: তৈরি হয়ে গিয়েছে রণবীর আলিয়ার নতুন বাড়ি, ২৫০ কোটির অট্টালিকার ঝলক দেখুন
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Muzammil Ibrahim On Deepika Padukone: দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফেললেন মুজ়াম্মিল ইব্রাহিম, বললেন, 'আমি তারকা ছিলাম তখন দীপিকা...'
Advertisement
Advertisement
Advertisement