Sushant Singh Rajput Death Anniversary: প্রথম মৃত্যু বার্ষিকীতে সুশান্তকে মনে করলেন ভূমি পেডনেকর, পুলকিত সম্রাট, অমিত সাধ
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যু বার্ষিকীতে সতীর্থদের হৃদয় বিদারক পোস্টে ছেয়েছে সোশ্যাল মিডিয়া৷ ঠিক এক বছর আগে আজকের দিনেই এই প্রতিভাবান বলিউড অভিনেতার মৃত্যু হয়৷
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যু বার্ষিকীতে সতীর্থদের হৃদয় বিদারক পোস্টে ছেয়েছে সোশ্যাল মিডিয়া৷ ঠিক এক বছর আগে আজকের দিনেই এই প্রতিভাবান বলিউড অভিনেতার মৃত্যু হয়৷ সুশান্তের এই মৃত্যু কেউ মানতে পারেননি৷ এই মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয় গোটা দেশ৷ আত্মহনন নয় প্রিয় অভিনেতাকে খুন করা হয়েছে, এমনটাই মনে করেন সুশান্তের অনুরাগীরা৷ আজকের দিনে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন বহু সহকর্মী৷ সেই পোস্ট নেটিজেনদের চোখে জল এনে দেবে৷ আমরা এখনও বিশ্বাস করি না যে সুশান্তের সত্যি সত্যি মৃত্যু হয়েছে৷
এই প্রসঙ্গে অমিত সাধ বম্বে টাইমসকে জানান, “যখনই আমি তাঁকে খুব বেশি করে মিস করব তখনই সোনচিড়িয়া ছবিটি দেখব৷ স্বর্গের যেখানেই থাকুন না কেন আমি মনে করি তিনি সুখী এবং খুব ব্যস্ততার মধ্যে আছেন৷ আমরাও তাই৷ সোনচিড়িয়া ছবিটি দেখতে সুশান্ত অনুরাগীদের সিনেমাহলে যাওয়া উচিত৷ এবং বক্স অফিস সাড়া জাগানো সাফল্য আনা উচিত৷ সুশান্ত এটাই চাইতেন৷”