'Bhoot Police' trailer: মুক্তি পেল ভূত পুলিশের ট্রেলার, সইফের পাশে 'গ্ল্যামারহীন' অর্জুন, বলছেন নেট জনতা

ভূত পুলিশের ট্রেলার

মুক্তি পেল ভূত পুলিশের (Bhoot Police) ট্রেলার৷ যেখানে সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে দেখা যাচ্ছে অর্জুন কাপুরকে (Arjun Kapoor)৷ সইফ এবং অর্জুনের সঙ্গে ভূত পুলিশের ট্রেলারে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতমকেও দেখা যায়৷ ভূত পুলিশের ট্রেলার মুক্তি পাওয়ার পরই সইফের প্রশংসা শুরু করে দেন অনুরাগীরা৷ তবে সইফের সঙ্গ পেয়েও অর্জুন যে খুব একটা অভিনয় দিয়ে দর্শকদের মনে দাগ কাটতে পেরেছেন, তেমন নয়৷ এমনই মনে করছেন নেটিজেনরা৷ পাশাপাশি জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতমের গ্ল্যাম অবতার ছাড়া অভিনয়ের জায়গা তেমন নেই বলেও অনেকে মন্তব্য করেন৷

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement