Salman Khan: বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে আতঙ্কে কাঁপছে বলিউড, ঘুমোতে পারছেন না সলমন খান, বাতিল সব মিটিং

Salman Khan With Baba Siddiqui (Photo Credit: X)

বাবা সিদ্দিকির (Baba Siddique) মৃত্যুর পর থেকে নতুন করে আতঙ্কে ভুগতে শুরু করেছে বলিউড (Bollywood)। এনসিপি নেতা (NCP Leader) বাবা সিদ্দিকির মৃত্যুর পর সলমন খানের (Salman Khan) নিরাপত্তা বাড়ানো হয়েছে। সলমন খানের ব্যন্দ্রার বাড়ির চারপাশে কড়া আঁটসাট ব্যবস্থা। সলমনের বাড়িতে যাতে বিনা অনুমতিতে মাছিও গলতে না পারে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে মুম্বই পুলিশের তরফে। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মাঝেও অত্যন্ত সতর্ক সলমন খান। রিপোর্টে প্রকাশ, বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর ঘুমোতে পারছেন না সলমন খান। এমনকী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর সমস্ত মিটিংও বাতিল করেন বলিউড ভাইজান। সবকিছু মিলিয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকর মৃত্যুর পর থেকে বলিউডে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

এনসিপি নেতার মৃত্যুর পর থেকে ঘুমোতে পারছেন না সলমন খান...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement